শিরোনামঃ-

» বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সিলেটে “বিজয় র‌্যালী’ অনুষ্ঠিত

প্রকাশিত: ০১. ডিসেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ আজ ১লা ডিসেম্বর। শুরু হলো বিজয়ের মাস। এই মহান বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণাড্য বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় র‌্যালীটি। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিনার প্রাঙ্গনে গিয়ে র‌্যালীটি শেষ। র‌্যালী পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে র‌্যালীর সমাপ্তি ঘোষনা করা হয়।

Manual6 Ad Code

2র‌্যালীতে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ, সদ্য সিলেটের ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত সাবেক এসএমপি কমিশনার মো. কামরুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮২১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930