শিরোনামঃ-

» মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে রোভার স্কাউটস’র মেট কোর্স প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০১৬ | বুধবার

Manual1 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ “উত্তম প্রশিক্ষণ ও চৌকস নেতৃত্ব” স্লোগানকে ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজে মঙ্গলবার বিকাল ৫টায় ২৫তম সিলেট জেলা রোভার স্কাউটস’র ৫ দিনব্যাপী “মেট কোর্স” প্রশিক্ষণ শুরু হয়েছে।

কলেজ অধ্যক্ষ ও সিলেট জেলা স্কাউটস’র গ্রুপ সভাপতি মো. গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আবুল কালাম চৌধুরী এলটি।

Manual4 Ad Code

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও সিলেট জেলা রোভার স্কাউটস’র সম্পাদক মো. মোবাশ্বির আলী।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শেখ মো. মাহমুদ উল্লাহ, সিলেট জেলা রোভার স্কাউটস’র সহকারী সম্পাদক ও অধ্যাপক রহিমা বেগম, অধ্যাপক ও রোভার স্কাউটস’র লিডার রুবিনা জাহান, অধ্যাপক ও এক্স রোভার স্কাউটস প্রতিনিধি মাহবুবুর রউফ নয়ন, অধ্যাপক ফজলে রাব্বি চৌধুরী, রোভার স্কাউটস’র লিডার সাইদ আহমদ হাসান, তোফায়েল আহমদ তুহিন, আবু নছর মো. মুজিবুল্লাহ, মাসুদা শিকদার সাথী।

Manual1 Ad Code

উক্ত প্রশিক্ষণে সিলেট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৬০ জন প্রশিক্ষনার্থী ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ নিচ্ছেন। যাতে করে তাদের রোভার স্কাউটস’র জ্ঞান আরো সমৃদ্ধ হয়।

Manual1 Ad Code

 

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930