শিরোনামঃ-

» রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে কানাইঘাটে মানববন্ধন

প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০১৬ | সোমবার

Manual3 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্মমভাবে নির্যাতন করে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে (২৮ নভেম্বর) সোমবার কানাইঘাট তালবাড়ী এলাকাবাসীর উদ্যোগে ঐ এলাকায় এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

হাজী তাজ উদ্দিন এর সভাপতিত্বে ও চৌধুরী তানিম এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমীমুল ইহসান শামীম বলেন, মুসলমানরা যখন বাঁচার জন্য ঘুরে দাড়াতে চেষ্টা করে তখন তাদের সন্ত্রাসী আখ্যায়িত করতে দ্বিধা করেছে না। কোথায় জাতিসংঘ? কোথায় মানবাধিকার সংস্থা? রোহিঙ্গা মুসলমানদের হত্যা কি তাদের বিবেককে তাড়িত করে না?

তিনি বলেন, গত ৩ যুগ আগে মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করে বাংলাদেশে আসতে বাধ্য করেছিল। তাদের আজ পর্যন্ত মায়ানমার সরকার দেশে ফিরিয়ে নেয়নি। সাম্প্রতিক মায়ানমার সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪ শত রোহিঙ্গা মুসলমান গৃহহীন হয়ে পড়েছে।

Manual5 Ad Code

তিনি এ মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে মায়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

Manual7 Ad Code

মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা নাজিম উদ্দিন হিলালী, মাওলানা জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন সহ এলাকার যুবক ও প্রবীণ মুরব্বিরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30