শিরোনামঃ-

» লায়ন শিশু হাসপাতালের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০১৬ | শনিবার


Manual8 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: লায়ন শিশু হাসপাতালের ২০১২-২০১৬’র বার্ষিক সাধারণ সভা গত ২৫ নভেম্বর শুক্রবার রাতে নগরীর মানিকপীর রোড়স্থ লায়ন শিশু হাসপাতালে অনুষ্ঠিত হয়।

হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহারের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা লায়ন এম মাহবুবুল হক’র পরিচানায় হাফেজ ক্বারী শফিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্যে সভাটি শুরু হয়।

Manual5 Ad Code

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতি সংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে মোমেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, প্রাক্তন জেলা গভর্নর ডা. আজিজুর রহমান।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডা. শামীমুর রহমান।

Manual2 Ad Code

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন লায়ন এম মুহিবুর রহমান, লায়ন ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন প্রফেসর ডা. এম এ গফ্ফার, লায়ন শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান লায়ন জহির বখত।

বার্ষিক সাধারণ সভা সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন লায়ন হাসপাতালের সাধারণ সম্পাদক লায়ন ডা. সৈয়দ মোহাম্মদ খছরু।

Manual2 Ad Code

কোষাধক্ষ্য’র প্রতিবেদন পেশ করেন হাসপাতালের কোষাধক্ষ্য লায়ন জোবায়র আহমদ চৌধুরী এম জে এফ।

আলোচনায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, আবুল ফজল, লায়ন ইমরান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রমের উপর সচিত্র প্রতিবেদন প্রদর্শন করেন লায়ন ক্লাব অব সিলেটের সাধারণ সম্পাদক লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান।

অনুষ্ঠানে জীবন সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. একে মোমেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031