শিরোনামঃ-

» রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual8 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে এবং আর্ন্তজাতিক আদালতে এ সকল হত্যার বিচারের দাবীতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মুসলিম জাগ্রত জনতার উদ্যোগে (২৫ নভেম্বর) শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি পালবাড়ীস্থ হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদের সামন থেকে শুরু হয়ে এশিয়া মহাসড়ক দিয়ে ফেঞ্চুগঞ্জের নয়াবাজার প্রদক্ষিন করে পূনরায় মসজিদ সামনে এসে শেষ হয়। পরে পালবাড়ী চত্বরে বিশিষ্ট মুরব্বী আকদ্দছ আলী’র সভাপতিত্বে ও হাফীজ মোহাম্মদ জয়নুল ইসলাম এবং ক্বারী শাহরিয়ার নাজীম’র যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী ছানা মিয়া, আফতাব মিয়া, কবির আহমদ, হাফিজ জিয়াউল হক মুহিত, সুরুজ আলী, রফিক আলী, আব্দুস শহিদ, আহমদ হোসেন মামুন, ক্বারী ময়নুল ইসলাম, হাফিজ শরিফ উদ্দিন, জিল্লুর রহমান লিটন, হেলাল আহমদ, নাজমুল ইসলাম, আরব আলী, বাশার আহমদ, মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, ছোটন আহমদ, রোকানুজ্জামান রোকন, মিজানুর রহমান, সেজানুর রহমান জুয়েল, হাসান আহমদ, জাসলু আহমদ সহ স্থানীয় মুসলিম জনতা।

Manual5 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা বলেন অনতিবিলম্বে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর অমানসিক নির্যাতন ও হত্যা বন্ধ করার আহবান জানান এবং মায়ানমারের প্রেসিডেন্ট অং সান সুচি’র নোবেল পুরুস্কার বাতিল ও বাংলাদেশে অবস্থান কারী মায়ানমারের দূতাবাসের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930