শিরোনামঃ-

» জৈন্তাপুরে বিয়ের আগের দিন পাত্র নিখোঁজ

প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি, আল মাসুম:: জৈন্তাপুরে বিয়ের আগের দিন এক যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ হওয়া যুবকের  নাম হারিস উদ্দিন (৩৫)। উপজেলার গর্দ্দনা গ্রামের মাহমুদ মিয়ার (৭৫) বড় ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, আজ শুক্রবার হারিস উদ্দিনের বিয়ের তারিখ ছিল।

Manual4 Ad Code

গোয়াইনঘাট উপজেলার বারকিপুর গ্রামের মৃত মুহম্মদ আলীর (৬০) কন্যা রুকসানা বেগমের (১৮) সাথে শুভ পরিণয়ে আবদ্ধ হওয়ার কথা ছিল।

যথারীতি উভয় পরিবার বিয়ের প্রস্তুতিও নিচ্ছিল।

কিন্তু বিধিবাম, গতকাল বৃহস্পতিবার বিয়ের কেনাকাটা ও সিলেট শহরের বন্ধু-বান্ধবদের নিমন্ত্রণ জানাতে সকালে হারিস উদ্দিন বাড়ি থেকে সিলেট শহরের উদ্দেশ্যে বের হয়।

Manual1 Ad Code

রাত অবধি বাড়ি না ফেরা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৭১৫৩৭৯০৩১ বন্ধ থাকায় পিতা মাতা ও পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান।

এ ব্যাপারে গতকাল রাতেই জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়রী এন্ট্রি করা হয়েছে যাহার নং ৮৩৫ ।

Manual4 Ad Code

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সিলেট বাংলা নিউজ প্রতিনিধিকে জানান,’ ‘অভিযোগ পেয়েছি, জিডি হয়েছে। আমরা বিষয়টি দেখছি।”

এ ব্যাপারে হারিসের ভাই নাজির বলেন, আমরা খুবই আতংকগ্রস্ত। প্রশাসন, পুলিশ ও RAB’কে অবহিত করা হয়ছে।

এদিকে উভয় পরিবারে আজ আনন্দের বদলে বিষাদের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930