শিরোনামঃ-

» GSLGA’র নিয়মিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual8 Ad Code

ষ্টাফ রিপোর্টারঃ গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশন (GSLGA)’র নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি মো. কামাল আহমদের সভাপতিত্বে সহ-সাধারন সম্পাদক মোছা. কুলসুমা নুর লিপি’র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- প্রচার সম্পাদক তানজিনা আক্তার, স্বাস্থ্য সেবা সম্পাদক জয়ন্ত কর, ক্রীড়া সম্পাদক শিপন গুপ্ত, সদস্যবৃন্দ- মো. মনোয়ার হোসেন রুপক, ইকবাল কামালী, অংকুর দাস, এটিএম রফিকুল আরেফিন চৌধুরী, প্রদীপ্ত ভট্রাচার্য প্রমূখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে মিয়ানমারে সামরিক জান্তা কর্তৃক নিরীহ রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নৃশংশ হামলা এবং হত্যাযজ্ঞের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।

Manual5 Ad Code

এ লক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ বন্ধের দাবীতে আগামী সোমবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় সিলেট জেলা পরিষদ গেইটের সামনে “গ্রেটার সিলেট ল’ গ্রাজুয়েট এসোসিয়েশন”র উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

এতে সর্ব সাধারণের উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচ্যসূচীর মধ্যে আরো ছিল, বিগত সভার কার্যক্রমের পর্যালোচনা, আসন্ন বিজয় দিবস (১৬ ডিসেম্বর) পালনের লক্ষে আগামী ১১ ডিসেম্বর (শনিবার) একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

বিবিধ আলোচনায় বক্তারা সংগঠনের নিস্ক্রিয় সদস্যদের ব্যাপারে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ তাগিদ দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930