শিরোনামঃ-

» রাগীব আলী এখন কারাগারে!

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code
ষ্টাফ রিপোর্ট:: ভারতের করিমগঞ্জে আটক সিলেটের ব্যবসায়ী রাগীব আলীকে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে আদালতে নিয়ে আসে পুলিশ। সিলেট মূখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ভারতের করিমগঞ্জে রাগীব আলীকে আটক করে সে দেশের ইমিগ্রেশন পুলিশ। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে আটক করা হয়।
পরে বিকাল ৩টার দিকে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে রাগীব আলীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট (বুধবার) আলোচিত ২ মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির পরই রাগীব আলী তার পরিবারের সদস্যদের নিয়ে ভারতে চলে যান।
এদিকে গত ১২ নভেম্বর (শনিবার) ভারত থেকে দেশে ফেরত আসার সময় মামলার আরেক আসামী রাগীব আলীর ছেলে আব্দুল হাইকে আটক করে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ।
ওইদিন দুপুরে আটকের পর তাকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30