শিরোনামঃ-

» বামাক সিলেট জেলা ও মহানগরের সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

ষ্টাফ রিপোর্ট:: বাংলাদেশ মানবাধিকার কমিশন নিউইয়র্ক শাখার গভর্নর শরীফ আহমদ লস্কর এর সিলেট আগমন উপলক্ষে বামাক সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার দুপুরে শরীফ আহমদ লস্কর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছলে সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে নগরীর দরগাহ গেইটস্থ মানবাধিকার কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে শরীফ আহমদ লস্কর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের আরো সোচ্চার ভূমিকা রাখতে হবে। মানুষ মানবতাবাদী ও অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হলে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব।

Manual2 Ad Code

বামাক সিলেট বিভাগীয় গর্ভনর ড. আর কে ধর’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী আলহাজ্ব আতাউর রহমান, সিলেট জেলা জজ কো্র্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন, সিলেট জেলা যুগ্ম-সম্পাদক এনামুল হক লিলু, জকিগঞ্জ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব্ ফখরুল ইসলাম, বিয়ানীবাজার থানা সভাপতি, আতাউর রহমান আতাই, সাধারণ সম্পাদক জামাল আহমদ তালুকদার, জেলা যুগ্ম-সম্পাদক শামীম আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, মহানগর দপ্তর সম্পাদক ইউসুফ সেলু, বাদল পুরকায়স্থ, দীপ্তী রাণী বিশ্বাস, আনোয়ার হোসেন চৌধুরী, এডভোকেট আলাউদ্দিন, বিধান দে, মিজানুর রশিদ, আমিকুর রহমান রব্বানী প্রমুখ।

অনুষ্ঠানে নিউইয়র্ক শাখার গভর্নর শরীফ আহমদ লস্করকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930