শিরোনামঃ-

» রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধের দাবীতে কানাইঘাটে মানববন্ধন

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

ইকবাল হোসেন, কানাইঘাট প্রতিনিধিঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানের উপর সেনাবাহিনী কর্তৃক নৃশংস গণহত্যা বন্ধের দাবীতে কানাইঘাটে মানববন্ধন করেছে গ্রীণবাংলা সোসাইটি।

বৃহস্পতিবার বিকাল ২টায় কানাইঘাট উপজেলা গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সংঘের সভাপতি শহিদ উল্লাহ সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন, পৌরসভাস্থ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ,  শিক্ষক মুহাম্মদ আলী, ব্যবসায়ী জামাল আহমদ, নুরুল ইসলাম, শহিদ উল্লাহ কাওসার, কিবরিয়া আহমদ, বুলবুল হোসেন, আবুল হাসনাত প্রমুখ।

Manual1 Ad Code

এসময় বক্তারা নির্বিচারে মিয়নমারের মুসলমানদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন মিয়ানমার সরকার যেভাবে মুসলমানদেরকে গণহত্যা চালিয়ে যাচ্ছে তা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না।

Manual8 Ad Code

সেখানে জঙ্গী নিধনের নামে হাজার হাজার মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যুবতী মুসলিম মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। তাদের ঘরবাড়িতে লুটপাট চালাচ্ছে।

Manual6 Ad Code

তাদের পিছনে কুকুর লেলিয়ে দিয়ে তামাশা করা হচ্ছে। সেখানে কোন গণমাধ্যম কর্মী ও আর্ন্তজাতিক ত্রাণকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তা সত্বেও আজ বিশ্ব বিবেক চুপ করে আছে।

তারা অবিলম্বে এসব পৈশাচিক কায়দায় গণহত্যা বন্ধের দাবী জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি সীমান্ত খুলে দেওয়ার আহবান জানান এবং মানব বন্ধন শেষে খোলা আকাশের নিচে দাড়িয়ে সেখানকার মুসলানদের হেফাজতে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া অনুষ্টিত হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930