শিরোনামঃ-

» সারেগ’র সচিব কৌশিক রঞ্জনের পরলোকগমণ

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০১৬ | শনিবার


Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদন:: সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুগ (সারেগ) এর অফিস সচিব রঞ্জন এস্ চৌধুরী (৪৫) শুক্রবার রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করেছেন।

Manual4 Ad Code

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করেন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে গোয়ালাবাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

কৌশিক রঞ্জন তাজপুর এলাকার মৃত কেতকী রঞ্জন এস চৌধুরীর ছেলে। তিনি সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ মেঘনা-বি ৮২ নং বাসায় বসবাস করতেন।

Manual5 Ad Code

এদিকে সিলেট এ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুগ (সারেগ) এর সচিব কৌশিক রঞ্জন এস্ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সারেগ’র নেতৃবৃন্দ।

সারেগের সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল ও সাধারণ সম্পাদক মো. মুনতাসির আলী সহ পরিচালনা পর্যদের নেতৃবৃন্দ কৌশিক রঞ্জনের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদেনা জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930