শিরোনামঃ-

» মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নামে কোন সংগঠনের অস্থিত্ব নেই

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০১৬ | শনিবার


Manual5 Ad Code

বিশেষ প্রতিবেদন:: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগর নামে বর্তমানে কোন সংগঠনের অস্থিত্ব নেই বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড এর কমান্ডার ভবতোষ রায় বর্মণ।

Manual4 Ad Code

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় তিনি জানান বিগত ২৫/১০/২০১৬ তারিখে অনুষ্টিত সিলেট মহানগর ইউনিট কমান্ডের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগর সন্তান কমান্ডের আহবায়ক কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় এই কমিটি বাতিল ঘোষনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি সিলেট মহানগরে বসবাসরত মুক্তিযোদ্ধা সন্তানদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল ইতিপূর্বে সন্তান কমান্ডের কেন্দ্রিয় কমিটি বাতিল করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেছে।

Manual5 Ad Code

এমন পরিস্থিতে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বিস্ময়ের সাথে লক্ষ্য করছে যে, বিগত ২৫/১০/২০১৬ তারিখে বাতিলকৃত সন্তান কমান্ডের কতিপয় ব্যক্তি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগর এর নাম ব্যবহার করে বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে ভবতোষ রায় বর্মণ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট মহানগরের নাম ব্যবহার করে কোন প্রকার তৎপরতা না চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

Manual4 Ad Code

3

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮২১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30