শিরোনামঃ-

» অনুপ্রবেশকারীদের গোয়াইনঘাটে অবাঞ্চিত ঘোষনা

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual3 Ad Code

গোয়াইনঘাট সংবাদ:: গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মহিউদ্দিন মহি ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ নেতা তমিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোয়াইনঘাট উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও প্রজন্মলীগ।

শুক্রবার বিকালে গোয়াইনঘাট শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

Manual6 Ad Code

উপজেলা যুবলীগ নেতা গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও ‘ল’ কলেজ ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সদরুল ইসলামের পরিচালনায় মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য একেএম জাকারিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগ নেতা ইয়াহিয়া, জুবায়ের আহমদ ইকবাল, আনোয়ার হোসেন, মুজিবুর রহমান অপু, সিজ্জিল আহমদ, আবুল হোসেন, আব্দুল মনসুর ডালিম, আবুল হোসেন, মাসুদ হেলাল মেহেদি, আব্দুর রব, আশরাফুল, রহিম, ফয়ছল ইসলাম, ফয়েজ উদ্দিন, সাফওয়ান আহমদ, গোলা রেজওয়ান রাজীব, রুবেল, আজাদ, জিয়াউল প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে স্বীকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মহিকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখতে অনুপ্রবেশকারীরা নানা অপকর্মে লিপ্ত রয়েছে।

কিন্তু মহি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে দলীয় সকল কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করে যাচ্ছেন। তার উপর হামলাকারী ও ইন্ধনদাতা কোন সন্ত্রাসী-অনুপ্রবেশকারী দলে টিকে থাকতে পারবে না। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বুধবার স্থানীয় কচুয়ারপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারের উন্নয়নের কিছু উদ্বোধনী অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের একটি জনসভায় স্থানীয় এমপি ইমরান আহমদ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।

সভাটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এম মহিউদ্দিন মহি। কিন্তু মহি’র সুশৃঙ্খল সঞ্চালনায় ব্যাঘাত সৃষ্ঠি করতে চাইলে সন্ত্রাসীরা ব্যর্থ হয়।

Manual1 Ad Code

পরে স্থানীয় সালুটিকর বাজারে মহি ও তমিজুরের উপর অতর্কিত হামলা করে বর্তমান সরকার দলীয় রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা বিএনপি-জামাত, শিবির থেকে অনুপ্রবেশকারীরা।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30