শিরোনামঃ-

» শ্বশুর ও শ্যালকদের মারপিটে জামাতার মৃত্যু!

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual1 Ad Code
ডেস্ক সংবাদ:: পাওনা টাকার জন্য সিরাজগঞ্জের বেলকুচির পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামে শ্বশুর ও শ্যালকদের মারপিটে দুলাভাই আবু তালেবের (৪৬) মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে বেলকুচির পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাতা আবু তালেব উপজেলার দক্ষিন চন্দনগাঁতী গ্রামের মৃত আব্দুল গফুর মোল্লার ছেলে। সে একজন মুদি দোকানদার।

এ ঘটনায় উজ্জ্বল, সওদাগর ও সাদ্দাম হোসেন নামে ৩ শ্যালককে আটক করেছে পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, জামাতা আবু তালেবের সাথে শ্বশুর একই গ্রামের খোদা বক্সের টাকা পয়সার লেনদেন নিয়ে দ্বন্ধ চলছিল।
শুক্রবার সকালে শ্বশুর খোদা বক্স জামাই আবু তালেবের কাছে পাওনা টাকা চাইতে গেলে প্রথমে কথাকাটি ও পরে ঝগড়া বাঁধে।
এক পর্যায়ে খোদাবক্সসহ তার ৩ ছেলে উজ্জ্বল, সওদাগর ও সাদ্দাম দুলাভাই তালেবকে মারপিট করে। পরে স্থানীয়রা আহত আবু তালেবকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930