- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» ছিনতাইকালে পুলিশকে আটক করেছে পুলিশ
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০১৬ | শুক্রবার
ডেস্ক সংবাদ: রাজধানীতে ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের সময় লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার রাজধানীর কাওরান বাজার মোড়ে তাকে আটক করে পুলিশ।
আটক লতিফুজ্জামান কনস্টেবল পদে ডিএমপি ট্রাফিক জোনের উত্তর বিভাগের গুলশান জোনে কর্মরত বলে জানা গেছে।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিম ব্যবসায়ী আব্দুল বাসির সাংবাদিকদের জানান, ভ্যানে করে ডিম সাপ্লাই দিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে তেজগাঁওয়ে ডিমের আড়তে ফিরছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ৪৪ হাজার টাকা ছিল।
তিনি ও ভ্যানচালক সাপ্লাই ভ্যানযোগে সোনারগাঁ হোটেল মোড়ে পৌঁছলে মোটর সাইকেলযোগে এসে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও এক আনসার সদস্য তাদের পথরোধ করেন।
আব্দুল বাসির সাংবাদিকদের আরও বলেন, পথরোধ করা পুলিশ সদস্য আমার কাছে গাঁজা আছে কি-না জানতে চেয়ে পকেট তল্লাশী করতে যান।
এ সময় আমি পকেটে থাকা টাকা ও চাবি বের করলে তারা টাকা টান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় একজনকে ঝাপটে ধরে ফেলি এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকি। পরে আশপাশের লোকজন ও দায়িত্বরত পুলিশ সদস্যরা এসে তাকে ধরে শাহবাগ থানায় খবর দেয়।
খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ কনস্টেবলকে ধরে নিয়ে গেলেও আনসার সদস্য পালিয়ে যান।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তি আনসার নয়, সেও পুলিশ সদস্য। তাকে ধরারও চেষ্টা চলছে।
এদিকে ছিনতাইকালে পুলিশ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫১৪ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


