শিরোনামঃ-

» নবদূত সামাজিক ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

বিশেষ প্রতিবেদন:: জালালাবাদ থানার শিবের বাজার ফাইকরাজ আসহাবে বদর মাদ্রাসায় ১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রায় দু’শতাধিক শিক্ষার্থীদের মধ্যে নবদূত সামাজিক ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সাব্বির আহমদের সভাপতিত্বে ও ফোরামের এমডি এম এ রহিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট কীন ব্রীজের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল ওয়াদুদ আল মামুন পিএইচএফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবদূত সামাজিক ফোরামের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান, মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল করিম, কবি জাহেদ আহমদ, মাওলানা রিয়াজুল হক, মাওলানা লোকমান কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন, প্রবাসী হাফিজ আলাউদ্দিন, মাওলানা নুরুল হক, মাষ্টার মুজিবুর রহমান, হাফিজ কয়েছ আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র রুম্মান ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাব্বির আহমদ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের আর্ত্মমানবতার কল্যাণে আমাদের সকলে এগিয়ে আসা উচিত। বিত্তবানরা এগিয়ে আসলে একটি সুখী-সুন্দর ও শিক্ষিত সমাজ বিনির্মাণ সম্ভব।

বিশেষ করে নবদূত সামাজিক ফোরাম এর ন্যায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার মাধ্যমে আগামীর ভবিষ্যৎ শিক্ষার আলোয় আলোকিত করা সম্ভব।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930