শিরোনামঃ-

» সিলেট লেডি জিম’র শীতকালীন শরীরচর্চা প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

ষ্টাফ রিপোর্টঃ নারীদের শরীরচর্চায় সচেতনতার লক্ষ্যে সিলেট ‘লেডি জিম’ প্রথমবারের মতো শুরু করলো শীতকালীন শরীরচর্চা প্রশিক্ষণ। সিলেটের ২০ জন স্বাস্থ্য সচেতন নারীদের নিয়ে প্রাথমিকভাবে এর শুভযাত্রা শুরু হলো।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত শীবগঞ্জস্থ ‘লেডি জিম’র প্রশিক্ষণার্থীদের নিয়ে শীতকালীন শরীরচর্চা কার্যক্রম উদ্বোধন করেন জিমখানার প্রশিক্ষক ফিটনেস এক্সপার্ট শেখ মো. নয়ন। যা ধারাবাহিকভাবে পুরো শীতকাল জুড়ে অব্যাহত থাকবে। এছাড়াও সারা বছর জুড়ে নারীদের শরীরচর্চার সুযোগ-সুবিধা থাকছে এই লেডি জিম-এ।

Manual5 Ad Code

শেখ মো. নয়ন সিলেটের একাধিক জিম ক্লাবের প্রশিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর তত্ত্বাবধানে প্রথমবারের মতো সিলেটে শুরু হওয়া নারীদের এই ব্যতিক্রমধর্মী শরীরচর্চা প্রশিক্ষণ ইতোমধ্যে সিলেটে মানুষজনের ব্যাপক প্রশংসা কুঁড়াতে সক্ষম হয়েছে।

ভবিষ্যতে তাঁর এই কার্যক্রম সিলেটে শরীর ও স্বাস্থ্য সচেতন নারীদের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর বলে জানান লেডি জিম’র সত্ত্বাধিকারী ও প্রশিক্ষক শেখ মো. নয়ন।

Manual4 Ad Code

তিনি সিলেট বাংলা নিউজ-কে বলেন, বর্তমানে নারীরা শরীরচর্চার বিষয়ে খুবই আগ্রহী। কিন্তু সঠিক দিক নির্দেশনা, সুযোগ সুবিধা ও নিরাপত্তার অভাবে তারা এগিয়ে আসতে পারছেন না। ফলে শরীরচর্চায় পিছিয়ে পড়ছে আমাদের নারী সমাজ। এতে করে শারিরীক ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন তাঁরা। তাই পুরুষের পাশাপাশি নারীদের শরীরচর্চার দিকে মনোযোগ দিতে হবে সবাইকে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৯২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930