শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ দক্ষিণ সুরমা প্রতিনিধি জুনেল আহমদ আরিফঃ দক্ষিণ সুরমা উপজেলার বঙ্গবীর রোড রেলগেইট এলাকায় মোটরসাইকেল ও মাল বোঝাই দ্রুতগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুম আহমদ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের বিপরীতমুখী সংঘর্ষে মাসুম গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুম সিলেট শহরতলির লালাবাজারের হিলপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি পরিবারের সাথে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকাস্থ বনলতা হাউজে থাকতেন। মাসুম আহমদ দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ওসি এসএম আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৪২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930