শিরোনামঃ-

» মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তীকে আটক করেছে দুদক

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৬ | বুধবার


Manual6 Ad Code
সিলেট বাংলা নিউজ বিশেষ প্রতিবেদক:: অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বিতর্কিত মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী  জুয়েলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
আজ বুধবার (১৬ নভেম্বর) রাতে ৮টায় নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানায় থানার ওসি সুহেল আহমদ।
সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুদক আইনের ৪ ধারায় একটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি সুহেল।
তিনি বলেন, ৩ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের ১ সেপ্টেম্বর  সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ২০১৪ সালে সুব্রত চক্রবর্তীর কাছে তাঁর সম্পদের হিসাব চেয়েছিল দুদক। কিন্তু তিনি এ হিসাব জমা দেননি। ফলে ২০১৫ সালের ডিসেম্বরে তাঁর বিরুদ্ধে মামলা হয়।

দুদক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রকল্পসহ বিভিন্ন খাত থেকে কোটি টাকা আত্মসাৎ করে রেকর্ডপত্র সরবরাহ না করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।

দুদকের সিলেট জেলার উপ-পরিচালক রেভা হালদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামি সুব্রত চক্রবর্তী জুয়েল মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলার ইউনিট কমান্ডার।

Manual8 Ad Code

তিনি নগরীর চালিবন্দর এলাকার সমতা ৫নং বাসার মৃত সুবোধ চক্রবর্তীর ছেলে। ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের হলেও বিষয়টি গোপন ছিল।

Manual6 Ad Code

সুব্রত চক্রবর্তী জুয়েল সিলেট মুক্তিযোদ্ধা সংসদের ৩ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা, সিলেট মুক্তিযোদ্ধা প্রকল্পের ১৪ লাখ টাকা, তথ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ১৩টি কম্পিউটার, মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে বিগত ২০০৭ সালে কোরবানির ঈদে সিলেট সিটি কর্পোরেশন থেকে ইজারা প্রদানকৃত কয়েদির মাঠের গরুর বাজার হতে গরু, মহিষ ও ছাগল বিক্রির খাজনা বাবদ প্রাপ্ত টাকা আত্মসাৎ করেছেন।
এসব অপরাধের দায় থেকে অব্যাহতি পাওয়ার অপচেষ্টায় লিপ্ত থেকে তিনি রেকর্ডপত্র সরবরাহ করতে বিরত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930