- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
- রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন : অধ্যাপক ডা. এম. এ. আহবাব
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
- ওসমানী হাসপাতালে অনিয়ম ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আগামীকাল
- স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময়
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
» বাল্যবিবাহের দিন শেষ, ওরাই গড়বে সোনার দেশ : জয়নাল আবেদীন
প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ:: বাল্যবিবাহের দিন শেষ, ওরাই গড়বে সোনার দেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ৮নং মোগলা বাজার ইউনিয়ন পরিষদকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে।
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি ও অভিশাপ মন্তব্য করে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেছেন, বাল্যবিবাহের কারণে সমাজ বিকাশিত হয় না। নারী তার সকল অধিকার থেকে বঞ্চিত হয়।
বাল্যবিবাহের কারণে মা ও শিশু মৃত্যু এবং নারী নির্যাতন সহ বিভিন্ন ঘটনা বাড়ে। পরবর্তীতে পরিবারে অশান্তি নেমে আসে। তাদের সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হয়, শিক্ষার হারও কমে যায়, সমাজ কলুষিত হয় এবং শিশুরা সঠিকভাবে বেড়ে উঠে না।
বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্যবিবাহ বন্ধের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে শিক্ষাদীক্ষায় ও স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নিতে চান।
সুস্থ জাতি গঠনে তাঁর এ মহান উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা ৮নং মোগলা বাজার ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে এসব কথা বলেন।
এসময় তিনি মোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রমের খোজ খবর নেন। তাদের সমস্যা নিয়ে উদ্যোক্তার সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সাইস্তা, ১নং ওয়ার্ডের সদস্য মো. সমস উদ্দীন, ২নং ওয়ার্ডের সদস্য মো. সেলিম আহমদ, ৩নং ওয়ার্ডের সদস্য মো. আইয়ুব হোসেন, ৪নং ওয়ার্ডের সদস্য মো. তোয়াহিদ আলী, ৫নং ওয়ার্ডের সদস্য মো. মকবুল হোসেন, ৬নং ওয়ার্ডের সদস্য শামিম আহমদ, ৭নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দীন, ৮নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সদস্য জুহেল আহমদ, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যা মোছাম্মত আয়শা বেগম, জয়মনা বেগম, জোৎস্না রানী দাস, মোগলাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা পাপলু আহমদ দুলাল, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সচিব এখলাছুর রহমান, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শানুর মিয়া সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৮ বার
সর্বশেষ খবর
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেট ২ ও ৪ নম্বর দোকানে ব্যাবসায় বাধা না দিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা
- সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর