শিরোনামঃ-

» গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের নির্বাচন ৪ ডিসেম্বর; ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নমিনেশন জমা

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৬ | সোমবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ, গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদের:: আগামী ৪ ডিসেম্বর গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে’র নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নমিনেশনপত্র জমা দান করেছেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা।

Manual6 Ad Code

গতকাল রবিবার (১৩ নভেম্বর) এ নমিনেশনপত্র জমা করেন নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা।

এ সময় মোট ২৭টি পদে নমিনেশন জমা করেন  তারা। তবে, কিছু পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা রয়েছে তাদের।

Manual5 Ad Code

নমিনেশন প্রত্যাহার করার শেষ তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

গতকাল রবিবার (১৩ নভেম্বর) সংগঠনের নতুন সাধারণ সদস্যপদের জন্য ৩৭১ জন আবেদন জমা করেন। এ নিয়ে সংগঠনে পুরাতন সদস্য সহ মোট সদস্যসংখ্যা দাড়িয়েছে ৮২৫ জন।

Manual4 Ad Code

আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাপগঞ্জ পৌরসভার তমিজুর রহমান রঞ্জু ও শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাদেপাশা ইউনিয়নের আক্তার হোসেন ও এনামুল হক লিটন এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লক্ষিপাশা ইউনিয়নের আফছারুল ইসলাম আফসার ও শামীম আহমদ।

Manual1 Ad Code

এ নির্বাচননে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সালেহ আহমদ খান এমবিই।

তিনি আসন্ন নির্বাচনে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031