শিরোনামঃ-

» আদালত থেকে ধর্ষক রুবেলের পলায়ন; ২ পুলিশ বরখাস্ত

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৬ | সোমবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রাফসান হোসেন রুবেলের আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় বাড্ডা থানার এক এসআই ও কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাদের বরখাস্ত করা হয়।

Manual3 Ad Code

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এ এম এম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে বাড্ডা থানার এসআই এমরান উল-হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে রোববার সকালে গারো তরুণী ধর্ষণের অভিযোগে গ্রেফতার রাফসান হোসেন রুবেলকে মামলার এসকর্ট করে আদালতে নিয়ে যান তদন্তকারী কর্মকর্তা এসআই এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দার। সেখান থেকে রাফসান পালিয়ে যান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031