শিরোনামঃ-

» ভাতালিয়ায় পুকুরে ভাসমান শিশুর মরদেহ উদ্ধার!

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০১৬ | সোমবার


Manual7 Ad Code
সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদকঃ আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে সিলেট নগরীর ভাতালিয়া আবাসিক এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায়  সৌরভ (৭) নামে এক শিশুর মরদেহটি পাওয়া যায়।
নিহত সৌরভ ভাতালিয়া আবাসিক এলাকার হেলাল মিয়ার বাসার ভাড়াটে বাসিন্দা ইমরান আহমদের ছেলে। রবিবার (১৩ নভেম্বর) দুপুর থেকে সৌরভ নিখোঁজ ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ভাতালিয়া মসজিদ সংলগ্ন পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। এরপর মসজিদের মাইকে ঘোষণা করা হলে পরিবারের লোকজন এসে শিশুটির মরদেহ সনাক্ত করেন।
সিলেট মহানগরীর কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) বেনু চন্দ্র বলেন, শিশুটি সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930