শিরোনামঃ-

» সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স’র প্রতিনিধি দলের শ্রীলংকা ও মালদ্বীপ সফরে গমন

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০১৬ | রবিবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজঃ রবিবার (১৩ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর ১ম সহ-সভাপতি হাসিন আহমদ এর নের্তৃত্বে ১৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল সিলন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আমন্ত্রনে (১৩ নভেম্বর হতে ১৯ নভেম্বর) পর্যন্ত সিলন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং মালদ্বীপ সফরে গমন করেন।

Manual5 Ad Code

সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন এসএমসিসিআই’র সহ-সভাপতি আফজাল রশীদ চৌধুরী, পরিচালকবৃন্দ- শফিউল আলম চৌধুরী, হুরায়রা ইফতার হোসেন, খলিলুর রহমান মাছুম, কাজী মকবুল হোসেন, সুমেয়াত নুরী চৌধুরী, মো. মুহিতুল বারী রহমান, মোয়াম্মীর হোসেন চৌধুরী, মোহাম্মদ কফিলুর রহমান, শাহ আলম (সাহান), সদস্য ওয়ালী উল্লাহ এবং ব্যবসায়ী নের্তৃবৃন্দ।

Manual1 Ad Code

এসময় তারা ২ দেশের ব্যবসা বানিজ্যের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং বাংলাদেশ তথা সিলেটের বিভিন্ন ব্যবসা খাতে শ্রীলংকান ব্যবসায়ীদের বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

 

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৩ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930