শিরোনামঃ-

» আম্বরখানায় ইউসিবিএল এর এটিএম বুথ উদ্বোধন

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০১৬ | শনিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ বিশেষ প্রতিবেদনঃ উন্নতর ও সার্বক্ষণিক গ্রাহক সেবা প্রদানের লক্ষে সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র আম্বারখানা শাখায় ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠিক উদ্বোধন করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (১১ নভেম্বর) দুপুরে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন ব্যাংকের এটিএম সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ।

Manual7 Ad Code

বুথ উদ্বোধন শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual5 Ad Code

এসময় প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের উন্নত কার্যমের মাধ্যমে সেবার মান বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই নতুন ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের সুবিধার্থে নতুন উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি।

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শাখা প্রধান ইশিতিয়াক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শাখা অপারেশন ম্যানেজার আশরাফুল আলমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক হিজকুল গুলজার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. আব্দুল মতিন, চিকিৎসক মো. মোসাদ্দেক হোসেন, কর আইনজীবী মৃত্যুঞ্জয় ধর ভোলা, ব্যবসায়ী শাহিন আহমদ চৌধুরী, ব্যবসায়ী আলকাছ আলী, ইঞ্জিনিয়ার হাসিব আহমেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাংকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শাখা প্রধান ইসতিয়াক আহমদ চৌধুরী বলেন, অনুষ্ঠানটিকে সফল ও স্বার্থক করার জন্য শাখার সকল কর্মকর্তার পক্ষ থেকে অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও ব্যাংকিং কার্যক্রমে সবাইকে পাশ থাকার আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৮৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930