শিরোনামঃ-

» হবিগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০১৬ | বুধবার


Manual7 Ad Code
সিলেট বাংলা নিউজ:: হবিগঞ্জ শহরের জঙ্গলবহুলা এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) ভোর সাড়ে ৩টায় জেলা শহরের জঙ্গলবহুলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত ওই ডাকাতের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ৫/৬ জনের একদল ডাকাত রাত ৩টার দিকে জঙ্গলবহুলা এলাকায় খোয়াই নদীর তীরে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন- এমন খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযানে নামে।
পুলিশ স্থানীয় কালীমন্দিরের লেবু বাগানের পাশে অভিযানে গেলে ডাকাতদল তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ডাকাত নিহত হন। অন্যরা পালিয়ে যান।
Manual8 Ad Code

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, ডাকাতদের ব্যবহৃত ৫টি রামদা, ১টি ধারালো ছুরি, ১টি গ্রিল কাটার মেশিন, ১টি রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

ডাকাতদের হামলায় এসআই মিজানুর রহমান, এসআই অরূপ কুমার চৌধুরী, এসআই শাহীদ মিয়া, কনস্টেবল ইয়াছির আরাফাত ও কর্ণমনি। তাদেরকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30