শিরোনামঃ-

» হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মানববন্ধন

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০১৬ | রবিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন গত রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

সংস্থার সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী তুহিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট মানবাধিকার ব্যাক্তিত্ব মো. দেলোয়ার হোসেন খান।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সঞ্জয় মোহন দাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রঞ্জন সিনহা, পান্না লাল রায়, সিদ্ধ মাধব দাশ (ইসকন), এডভোকেট সাধন চন্দ্র পাল ও মানবাধিকার ব্যাক্তিত্ব সাংবাদিক আমিরুল ইসলাম এহিয়া।

Manual7 Ad Code

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সিলেট বিভাগীয় সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক যাদু শিল্পী মো. বেলাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুস শুকুর, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. শামসুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. নিধু রঞ্জন দাস, মহিলা সম্পাদীকা রুবা বেগম, সদস্য রত্না বেগম, পারভীন খান, আব্দুল্লাহ খান আসাদ, নিপেন্দ্র দেব লনু, সাকিব খান, এম এ কাশেম ও সাহেদা বেগম প্রমূখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30