শিরোনামঃ-

» সিলেটভিউ’র সাথে জার্নিমেকার জবসের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০১৬ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজঃ বৃহত্তর সিলেটের মা, মাটি ও গণমানুষের কণ্ঠস্বর সিলেটভিউ২৪ডটকম’র মাধ্যমে চাকরি সংক্রান্ত সংবাদ আদান-প্রদান করবে জার্নিমেকার জবস। এ ব্যাপারে সিলেটভিউ এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে জার্নিমেকার জবস।

Manual7 Ad Code

শনিবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেটভিউ’র কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়। এ চুক্তির ফলে পাঠক ও চাকরি প্রত্যাশীরা সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি, প্রশিক্ষণ ইত্যাদির খবর সংগ্রহ করতে পারবেন।

Manual1 Ad Code

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ হতে চুক্তিতে স্বাক্ষর করেন সিলেটভিউ২৪ডটকম’র বানিজ্যিক সম্পাদক পিংকু ধর ও জার্নিমেকার জবসের কো-ফাউন্ডার শাহ মো. আলী হায়দার বিপ্লব।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সিলেটভিউ২৪ডটকমের সম্পাদক ও প্রকাশক মো. শাহ্ দিদার আলম চৌধুরী বলেন- তথ্যপ্রযুক্তির বর্তমান সময়ে মানুষ এখন ঘরে-বসেই দেশ-বিদেশের নানা ধরণের সংবাদ সংগ্রহ করে থাকেন। জার্নিমেকার জবসের সাথে চুক্তির ফলে সিলেটের চাকরি প্রত্যাশীদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ-প্রশিক্ষণ সংক্রান্ত সংবাদ সহজেই পৌছে দেবে সিলেটভিউ।

এসময় আরো উপস্থিত ছিলেন জার্নিমেকার জবসের অ্যাসিট্যান্ট ম্যানেজার প্রতীম পুরকায়স্থ, এক্সিকিউটিভ (বিটুবি অপারেশন) সুমিত কর্মকার।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930