শিরোনামঃ-

» জাতীয় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সম্মেলন সম্পন্ন

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০১৬ | শনিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ:: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট বিভাগীয় সম্মেলন উপলক্ষে শনিবার সকালে সিলেট নগরীতে র‌্যালী বের করা হয়। পরবর্তীতে সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

আলোচনা সভায় জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজেপি ভারতের মুখপাত্র ড. বিজয় শংকর শাস্ত্রী।

Manual4 Ad Code

বিশেষ অতিথি ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীযুক্ত অরুন হালদার,

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কমিল কৃঞ্চ মন্ডল, ঢাকার সাংগঠনিক সম্পাদক টিটন কুন্ড।

ময়মনসিংহ, মৌলভীবাজার জেলা সভাপতিসহ বালাগঞ্জ, ওসমানীনগর, জৈন্তাপুর, ও সিলেট এর সকল জেলা মহানগর, ছাত্র ও যুব মহাজোটের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিজয় শংকর শাস্ত্রী বলেন, বিগত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গার সংখ্যালঘুদের উপর আক্রমণের ব্যাপারে বাংলাদেশ সরকার নিরোধমূলক সকল ব্যবস্থা গ্রহণ করবে বলে তার দৃঢ় বিশ্বাস।

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাডভোকেট রঞ্জু দেব নাথের পরিচালনায় স্বাগত বক্তব্য রাকেন অ্যাডভোকেট সুশীল চন্দ্র দাশ, সভায় সিলেট মহানগর হিন্দু ছাত্র মহাজোট, সিলেট সরকারী কলেজ ডিগ্রী কলেজ হিন্দু মহাজোট ও গোলাপগঞ্জ উপজেলা হিন্দু মহাজোট কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30