শিরোনামঃ-

» গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের তার ছিড়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ, গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদেরঃ গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের ১১কেভি (১১ কিলোভোল্ট) লাইনের তার ছিড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৭টায় গোলাপগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের রণকেলী উত্তর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত হওয়া ঐ বৃদ্ধ রনকেলী উত্তর গ্রামের মৃত বটু মিয়ার ছেলে মেন্দি মিয়া(৬৫)।

Manual4 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেন্দি মিয়ার বাড়ির নিকটবর্তী পল্লী বিদ্যুতের একটি পোল (খুটি) থেকে ১১ কেভির তার মাটিতে ছিঁড়ে পড়ে। সেসময় ঐ বৃদ্ধ বাজার থেকে বাড়ি ফেরার পথে মাটিতে ছিড়ে পড়া ঐ লাইনে তড়িতাহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

Manual3 Ad Code

এলাকাবাসী অভিযোগ করে বলেন পল্লী বিদ্যুতের চরম গাফিলতির কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031