- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» সিলেট আসছেন মীর্জা ফখরুল ইসলাম; বিএনপি নেতাদের সাথে বৈঠক হবে রুদ্ধদ্বার!
প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজঃ আগামী ৫ নভেম্বর শনিবার সিলেট আসছেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন পর বিএনপি’র মহাসচিবের আগমনে সিলেট বিএনপি বেশ উজ্জীবিত বলে আভাস পাওয়া গেছে।
ঐদিন সন্ধ্যায় সিলেট বিএনপি নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকেরও কথা রয়েছে বিএনপি মহাসচিবের। এমন তথ্য দিয়েছেন সিলেট বিএনপির শীর্ষ নেতারা।
খন্দকার আব্দুল মালিক ফাউন্ডেশনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
এদিকে দীর্ঘদিন পর বিএনপি মহাসচিবের সিলেট আগমনে উজ্জীবিত নেতা কর্মীরা অনেকটা নড়েচড়ে বসেছেন। দলের এই দুর্দিনে নতুন কোন ম্যাসেজ নিয়ে মহাসচিব আসছেন কি-না এমনটি বলতে পারছেন না নেতৃবৃন্দ।
সেই সাথে জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিয়ে মীর্জা ফখরুল কথা বলবেন বলেও আশায় রয়েছেন নেতাকর্মীরা।
জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যুবদলের বেশ ক’জন নেতা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। যুবদলের কমিটি গঠনের পরপরই বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে পারে এবং মীর্জা ফখরুল কমিটি গঠনের বিষয়ে কথা বলবেন বলেও ধারণা করছেন দলের শীর্ষ নেতারা।
আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিশাল সমাবেশ করতে চায় বিএনপি। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। সেই মুহূর্তে বিএনপি মহাসচিবের সিলেট আগমন নতুন কোন বার্তা নিয়ে আসছে কি-না এমনটি সরাসরি বলতে নারাজ সিলেটের নেতারা।
তবে, কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়নে নেতাকর্মীরা বদ্ধ পরিকর বলে দাবী করা হয়েছে। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ৫ নভেম্বর মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর কর্মসূচী পূর্ব নির্ধারিত বিষয়।
খন্দকার আব্দুল মালিক ফাউন্ডেশন আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেবেন। সানরাইজ কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে সিলেট বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেবেন।
সন্ধ্যায় সিলেট বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি। এর বাইরে সিলেটে মহাসচিবের আর কোন কর্মসূচী নেই।
এক প্রশ্নের জবাবে আলী আহমদ বলেন, ৭ নভেম্বর মুসলিম সাহিত্য সংসদ অডিটোরিয়ামে আমরা আলোচনা সভা করবো। এর বাইরে কেন্দ্র থেকে যে কর্মসূচী আসবে সেটা সফল করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপি মহাসচিবের সিলেট আগমন বিশেষ গুরুত্ব বহন করে।
মহাসচিবের আগমনে নেতাকর্মীরা উজ্জীবিত। পাশাপাশি ৭ নভেম্বর আমাদের কর্মসূচী রয়েছে। ইতোমধ্যে প্রশাসনের নিকট অনুমতি চেয়ে আবেদন পাঠানো হয়েছে। আমরা কর্মসূচী সফলে বদ্ধ পরিকর।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪০ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ


