- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» কপাল খোললো মিরাজের; প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর জন্য নতুন একটি বাড়ী হবে
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্ক:: কপাল খোলেছে মেহেদী হাসান মিরাজের। সে এখন বাংলাদেশের বড় ক্রিকেট তারকা। নিসন্দেহে এটি দেশের জন্য গর্বের বিষয়।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে। নিজের পারফরম্যান্স দিয়েই তিনি নাম ছড়িয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বে।
কিন্তু এত কিছুর পরেও খুলনার খালিশপুরের দক্ষিণ কাশিপুর এলাকায় ছোট্ট ভাড়া বাড়িটায় তাঁর বাস, সেখানেই মা-বাবা আর ছোট বোনকে নিয়ে সাজানো-গোছানো সুখের সংসার।
খালিশপুরে টিনের চালের সেই বাড়িতে সুখ থাকলেও হয়তো স্বাচ্ছন্দ্য নেই। সে বাড়ি গ্রীষ্মের চড়া রোদে তেতে ওঠে, বৃষ্টি হলেই উঠোনে জমে যায় প্যাঁচ প্যাঁচে কাদা। দেশকে এত বড় গৌরব যে এনে দিল, তাঁর জন্য ভাঙ্গা বাড়ী মানায় না।
তাইতো তাঁর ও তাঁর পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মিরাজ ও তাঁর পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য একটি উপযুক্ত স্থান খুঁজার জন্য নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসনকে। উপযুক্ত স্থান খুঁজে পাওয়া সাপেক্ষে মিরাজের পরিবারের জন্য বাড়ী তৈরীর কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ খুলনার জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন বলে জানা গেছে।
বাড়ি তৈরির জন্য উপযুক্ত জমি খুঁজে পাওয়া গেলেই এই তরুণ তারকার পরিবারের জন্য বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৪ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিসিক প্রাঙ্গণে বড় পর্দায় দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সব ম্যাচ


