শিরোনামঃ-

» মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০১৬ | বুধবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ:: হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ওয়াহিদ মিয়া (৪০)। তিনি উপজেলার পিয়াম গ্রামের মোহন মিয়ার পুত্র।

Manual1 Ad Code

মঙ্গলবার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেটগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৪৬২৭) ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওয়াহিদ মিয়া নিহত হন।

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930