শিরোনামঃ-

» কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সিলেটের স্বর্ণলতা রায়

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ মহিলাঙ্গন বিভাগ:: বাংলাদেশের উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষ সাধনের জন্য এবং মাইক্রোশিল্পে অবদান রাখায় শিল্পমন্ত্রণালয় কর্তৃক জাতীয় পর্যায়ে ন্যাশনাল প্রোডাক্টিভিটি (এনপিও) এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫ এর অ্যাওয়ার্ড অর্জন করেছে সিলেটের উইমেন্স ফ্যাশন ওয়ার্ল্ড।

এ উপলক্ষে ২৬ অক্টোবর রাজধানীর তারকা হোটেল পূর্বানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড বিতরণ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

Manual5 Ad Code

অনুষ্ঠানে সিলেট উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট ও সিলেট উইমেন্স ফ্যাশন ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী স্বর্ণলতা রায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, সিলেটে উইমেন্স ফ্যাশন ওয়ার্ল্ড ক্ষুদ্র শিল্পের প্রসারের লক্ষ্যে বলিষ্ট ভূমিকা রেখে যাচ্ছে। যা নারীদের কর্মসংস্থান ও ক্ষুদ্র শিল্প বিকাশে অবদান রাখছে। অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বর্ণলতা রায় তার অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা অ্যাওয়ার্ড অর্জন সিলেটের নারী উদ্যোক্তাদের উৎসাহ-উদ্দীপনা যোগাবে।

Manual2 Ad Code

সিলেটে শিল্প প্রতিষ্ঠানকে প্রসারিত করতে ও আগামীতে জাতীয় পর্যায়ে আরো বৃহৎ অর্জনের লক্ষ্যে সবাইকে কর্মক্ষেত্রে আন্তরিক হয়ে কাজ করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30