শিরোনামঃ-

» বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার ইন্তেকাল

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ:: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক কমান্ডার এবং সিলেট জেলা কমান্ডের সাবেক জেলা কমান্ডার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. বাদশা মিয়া আর নেই।

(১ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —- রাজিউন)। আক্রান্ত হওয়ার পর তাঁকে তেলীহাওরস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Manual6 Ad Code

হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাহার বয়স ছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৯ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, অসংখ্য শুভাকাঙ্খীসহ বিপুল সংখ্যক সহযোদ্ধা রেখে গেছেন।

Manual8 Ad Code

এদিকে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. বাদশা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

মঙ্গলবার এক বার্তায় মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি ও মরহুম বাদশা মিয়ার ভাগনা যুবলীগ নেতা সাইদুর রহমান সহ মহানগর যুবলীগ নেতাকর্র্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30