শিরোনামঃ-

» গোলাপগঞ্জে একাধিক ডাকাতি মামলার আসামি কুখ্যাত শামীম ডাকাত আটক

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার


Manual7 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি, সালমান কাদের:: গোলাপগঞ্জের একাধিক ডাকাতি মামলার আসামী কুখ্যাত শামীম ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

Manual4 Ad Code

শামীম উপজেলার বাদেপাশা ইউপির কোণাগ্রামের মৃত ফরমান আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ শামীমকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

জানা যায়, গত রোববার (৩০ অক্টোবর) ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

ডাকাতরা এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

Manual2 Ad Code

এ ঘটনার পর থেকে ডাকাতদের ধরতে পুলিশ তৎপর হয়ে উঠে। এরই ভিত্তিতে সোমবার (৩১ অক্টোবর) ভোর রাতে ডাকাতদের ধরতে বাদেপাশা ইউপির কোণাগ্রামে অভিযান চালিয়ে পাইপগানসহ শামীমকে আটক করে পুলিশ।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, শামীম রাতে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আর দিনে গর্তের ভিতর লুকিয়ে থাকে।

Manual7 Ad Code

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলী জানান, শামীম ডাকাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৮৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031