শিরোনামঃ-

» মেয়র আরিফের স্ত্রী শামা হক দাড়িয়ে নিজের বাড়ির দেয়াল ভাঙতে সহযোগীতা করেন

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজঃ জনসাধারনের চলাচলের সুবিধার জন্য এবার নিজের বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন কারান্তরীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক।

Manual6 Ad Code

মঙ্গলবার সকালে কুমারপাড়া-ঝেরঝেরি পাড়া সড়ক পশ্রস্ত করার কাজ শুরু হয়। এ সময় সবার আগে নিজের দেওয়াল ভেঙ্গে সড়ক প্রশস্ত করার কাজে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন শামা হক।

এ সময় তিনি বলেন, কারাগারে থেকেও আরিফ সবসময় নগরবাসীর কথা চিন্তা করেন। তাই নগরবাসীর চলাচলের জন্য তাদের বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন।

তিনি বলেন, এই সড়কটি প্রশস্ত হলে এলাকার লোকজন যাতায়াতে আর অসুবিধা হবেনা। এভাবে সকলে যেন সড়ক প্রশস্ত করার কাজে সিটি করপোরেশনকে সহযোগিতা করেন।

শামা হক বলেন, আরিফুল হক জেলে থেকে সকলের দোয়া চেয়েছেন। তার জন্য সকলে দোয়া করবেন তিনি যেন আবার ফিরে এসে নগরবাসীর সহযোগিতা করতে পারেন।

Manual5 Ad Code

গতকাল ৮৩ লাখ টাকা ব্যয়ে সিলেট সিটি করপোরেশনের কুমারপাড়া-ঝেরঝেরি পাড়া সড়ক প্রশস্ত সড়কের কাজ শুরু হয়।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, প্রবীন মুরব্বী আব্দুল কাইয়ূম, আবুল লেইছ হুমায়ূন, অব্দুল মন্নান দুলাল, তানবীর আহমদ, সাজোয়ান আহমদ, অব্দুল মুকিত, লুৎফুর রহমান, লিলু মিয়া, জুনেদ আহমদ প্রমূখ।

এ সময় উপস্থিত লোকজন দেওয়াল ভেঙ্গে সড়ক প্রশস্ত করে দেওয়ায় জন্য মেয়র পত্নী সাধুবাদ জানান।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930