শিরোনামঃ-

» পপুলারের শৌচাগারে নারীর ভিডিও ধারণ, যুবক আটক!

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০১৬ | রবিবার

Manual4 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্ক:: রাজধানীর ধানমণ্ডির পপুলার হাসপাতালের শৌচাগারে নারীর ভিডিও ধারণ করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
অভিযোগকারী ওই নারীর বরাত দিয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, সকালে ইউরিন পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য পপুলার হাসপাতালের প্যাথলজি বিভাগ থেকে একটি টিউব নিয়ে শৌচাগারে যান ওই নারী।
এরপর কাজ শেষে বের হবার সময় তিনি ভিডিও ধারণের বিষয়টি টের পান। দ্রুত টয়লেট থেকে বের হয়ে ভিডিও ধারণকারীকে হাতেনাতে ধরে ফেলেন ওই নারী। এমন অভিযোগ পেয়ে হাসপাতালের স্টাফরা ওই যুবককে ধরে ধানমণ্ডি থানায় নিয়ে যান।
Manual4 Ad Code

তিনি আরও জানান, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ করেননি ওই নারী। আটক ব্যক্তি পপুলারের কোন কর্মী কি-না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031