শিরোনামঃ-

» গোলাপগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের দিপু:: গোলাপগঞ্জে ১৬ বছর বয়সী সুইটি দাস নামের এক স্কুল ছাত্রীকে ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ টিম।

Manual1 Ad Code

ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। সুইটি গোলাপগঞ্জ উপজেলার বরায়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার বিকেলে পৌর সদরের উত্তর বাজারে একটি ভাড়াটে বাসায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সুইটি তার মা সুমতি রাণী দাস ও ছোট বোন পিংকি দাসের সাথে ঐ বাসায় বসবাস করতো। তাদের গ্রামের বাড়ি উপজেলার বাঘা ইউপির লালনগর গ্রামে।

তার মা বাসা বাড়িতে ঝি’ইয়ের কাজ করতেন। প্রতিদিনের ন্যায় তিনি কাজ শেষে বিকেল ৪টায় বাসায় ফিরে দরজা খুলার জন্য সুইটিকে ডাকাডাকি করেন।

কিন্তু ঘরের ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়।

Manual2 Ad Code

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ এসে দরজা ভেঙ্গে ওড়না দ্বারা গলা পেচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলানো সুইটির লাশ দেখতে পায়।

Manual3 Ad Code

পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কি কারণে মেয়েটি আত্মহত্যা করতে পারে তা জানা যায়নি।

Manual6 Ad Code

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুর হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন মেয়েটি আত্মহত্যা করতে যাবে, না-কি তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি, তবে অচিরেই পুলিশের তদন্তে আসল ঘটনাটি বেরিয়ে আসবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031