শিরোনামঃ-

» সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড তালামীযের কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ডের কাউন্সিল ১৯ অক্টোবর বুধবার বাদ মাগরিব লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় পাঠানটুলায় সম্পন্ন হয়।

Manual3 Ad Code

ওয়ার্ড তালামীযের সভাপতি এম এস এইচ এ লতিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এর পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তালামীযের সভাপতি এনাম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তালামীযের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, কামরান হুসেন শামীম, পিয়ার হাসান ও শামছুদ্দিন আহমদ।

Manual6 Ad Code

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা আখতার হুসাইন কে সভাপতি, তাজুল ইসলাম কে সহ-সভাপতি ও মো. জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯নং ওয়ার্ডে ২০১৬-১৭ সেশনের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ ও আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, প্রচার সম্পাদক মো. মামুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক ফাহাদ রহমান, অফিস সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-অফিস সম্পাদক আবু সালেহ মো. জাকারিয়া, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল কাওসার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাইদ মো. ওয়ালিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. নুরুল আমীন, সদস্যবৃন্দরা হলেন, মো. রুমেন আহমদ, ইমন আহমদ, মেহেদি হাসান মুরশেদ, হুমায়ুন আহমদ, ফয়সল আহমদ, মাছরুর আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031