শিরোনামঃ-

» গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৫

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০১৬ | বুধবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ গোলাপগঞ্জ থেকে সালমান কাদের:: অদ্য বুধবার (১৯ অক্টোবর) বেলা ১২টা ৫০ মিনিটের সময় সিলেটের গোলাপগঞ্জে মিনিবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত এবং ৫ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ভাদেশ্বরগামী একটি মিনিবাসের সাথে বিপরীতমুখী একটি অটোরিকশার সংঘর্ষ ঘটে।

উপজেলা পরিষদের সম্মুখে ঘটিত এ দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং গুরুতর আহত হন ৫ যাত্রীসহ অটোচালক।

স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক অটোরিক্সা চালক সামাদ আহমদকে (৪০) মৃত বলে ঘোষণা করেন।

Manual1 Ad Code

নিহত অটোচালক গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগের আফতাব আলীর পুত্র।

Manual1 Ad Code

আহত অপর ৫ ব্যাক্তিরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রাণাপিং এলাকার মো. শহিদ আলীর স্ত্রী আসমা বেগম (২২), গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ এলাকার মুসা আহমদের স্ত্রী রুনা বেগম (২৬) ও তার পুত্র ইফাত আহমদ (৬), খাইয়াটিকর এলাকার অমর আলীর পুত্র মুসা আহমদ (৪৫), বুধবারী বাজার ইউনিয়নের লামাচনন্দরপুর গ্রামের আব্দুল মুক্তাদিরের কন্যা রুমানা বেগম (১৬)।

Manual7 Ad Code

দুর্ঘটনার পর স্থানীয়রা মিনিবাস চালককে পুলিশের হাতে সোপর্দ করেন এবং খবর পেয়েই গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সাটি থানায় নিয়ে যান। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুর হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930