শিরোনামঃ-

» বিশ্বনাথে সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি গুরুতর আহত

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ: সিলেটের বিশ্বনাথ উপজেলার নোয়াগাও গ্রামে সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মো. সোরাব আলী তিনি নোয়াগাঁও গ্রামের মৃত হাজী আজম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের জামে মসজিদের ইমামের বিরুদ্ধে জামায়াত সম্পৃক্ততার অভিযোগ উঠে। এ নিয়ে গ্রামের লোকজন দিধাবিভক্ত হয়ে পড়েন। এক পক্ষ জামায়াত সমর্থক ইমামের পক্ষে এবং অপর পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

এ নিয়ে কিছুদিন ধরে গ্রামে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জামাতি ইমামের পক্ষের লোকজন গ্রামে ছুরাব আলীর উপর সন্ত্রাসী হামলা চালায়। সোরাব আলী ঐদিন বিকেলে স্থানীয় বাংলাবাজার থেকে বাড়ি ফেরার পথে মাসুক মিয়ার দোকানে পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়।

Manual5 Ad Code

নোয়াগাও গ্রামের জবেদ আলীর নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে সোরাব মিয়াকে গুরুতর আহত করে।

Manual8 Ad Code

পরে স্থানীয় লোকজন সোরাব মিয়াকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930