শিরোনামঃ-

» আমেরিকায় ১ জন বাংলাদেশী খুন

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ নিউইয়র্কে ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি, তারা মিয়া এবং নাজমা বেগমের রক্তের দাগ মুছতে না মুছতেই লস এ্যাঞ্জেলেসে মহিলা দুর্বৃত্তের গুলিতে আবুল কালাম নামের আরো এক বাংলাদেশী প্রাণ হারালেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ২ মেয়ে ঢাকায় রয়েছেন। লস এ্যাঞ্জেলস থেকে ফেরদৌস খান জানান, লস এ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে গত শনিবার (স্থানীয় সময়) রাতে একটি লিকার স্টোরে কাজ করছিলেন আবুল কালাম।

Manual6 Ad Code

রাত প্রায় ১২টা দিকে আবুল কালাম তখন কর্মরত অবস্থায় দোকানেই ছিলেন। এ সময় একজন স্প্যানিস মহিলা এসে তাকে একটি চিরকুট দিয়ে যান। যে চিরকুটে লেখা ছিলো- সমস্ত ডলার তাকে দিয়ে দেয়ার জন্য। এই অভিনব চিরকুট দেখে আবুল কালাম মনে করেছিলেন সিরিয়াস কিছু না।

Manual5 Ad Code

তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানান। অর্থ দিতে অস্বীকৃতি জানানোর পর পরই মেয়েটি গাড়ি থেকে পিস্তল এনে আবুল কালামকে গুলি করে। আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। কে বা কারা পুলিশ করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিবারকে খবর দেয়।

Manual2 Ad Code

রাত সাড়ে ১২টায় আবুল কালামের পরিবার জানতে পারে নৃশংস হত্যাকান্ডের ঘটনা। সারা রাত আবুল কালামের লাশ ঐ রিকার স্টোরেই পড়ে ছিলো। সকাল লাশ মর্গে পাঠানো হয়। ঐ সময় শুধু আবুল কামালই ঐ স্টোরে কাজ করছিলেন।

Manual1 Ad Code

আবুল কালামের লাশ দেশে পাঠানো হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে। মাত্র কিছু দিন আগে তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন।

ঢাকার খিলগায়ে তাদের বাসা এবং গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার বাতাকান্দি গ্রামে। আবুল কালামের খুনের ঘটনায় পুরো কমি্‌উনিটি আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য আবুল কালাম একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31