শিরোনামঃ-

» দিরাইয়ে কুলঞ্জ ও চরনারচর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ দিরাই প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সর্দার:: সরকারের বিশেষ কর্মসূচী সবার জন্য খাদ্য সুনিশ্চিত করতে সারাদেশে চালু করেছেন খাদ্য বান্ধব কর্মসূচি।

এ কর্মসূচির আওতায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে ও চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন কর হয়।

Manual1 Ad Code

কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার ও চরনারচর পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস এর উদ্বোধন করেন। আজ শুক্রবার সকাল ১১টায় শ্যামারচর এলাকার ডিলার মনোজ রায়ের দোকানে ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা ফখরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান চন্দন তালুকদার, ইউপি সদস্য রুপক চৌধুরী, এলাকার সমাজকর্মী আজিজুল হক, ডাক্তার পিযুশ চৌধুরী প্রমুখ।

Manual4 Ad Code

সরকারের ঘোষনামতে, ১০ টাকা দরে মাথা পিছু মাসে ১ বার করে ৩০ কেজি চাল নিতে পারবেন। এই কর্মসূচির  ফলে সরকার সবার জন্য খাদ্য সুনিশ্চিত করতে এই কর্মসূচি গ্রহণ করে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930