- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময়
প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার
যেকোন অপতৎপরতা রুখে দিতে স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাসিম হোসাইন
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বিগত সময়ে ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে এবং যেকোন অপতৎপরতা রুখে দিতে স্বেচ্ছাসেবক দল সহ জাতীয়তাবাদী শক্তির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে মহানগরের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক ভিত্তি আরও জোরদার করতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করতে হবে।
সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এসময় তিনি বলেন, বিএনপি সরকারকে বিপদে ফেলে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তাই যেকোন অপতৎপরতা রুখে দিতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার কোন বিকল্প নেই।
মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মহানগরের আওতাধীন বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং আগামী দিনে কেন্দ্রের যেকোনো কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহবায়ক মাছুম রাজ্জাক রুমেল, আবু ছালেহ মোহাম্মদ তাহের, সৈয়দ আমির আলী, সিনিয়র সদস্য জেহিন আহমেদ, আবির হাসান মুহিন, সালাউদ্দীন সাকের আহমদ, ইকবাল আহমেদ, জিয়া চৌধুরী, সোবহান আজাদ ও মো. সামাদ হোসেন, কোতোয়ালি থানার আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, শাহপরান থানার সদস্য সচিব সোলেমান খান ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, দক্ষিণ সুরমা থানার আহবায়ক হোসেন আহমদ রোহুল ও সদস্য সচিব মুন্না ঘোষ, জালালাবাদ থানার আহবায়ক সফিক রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা, এয়ারপোর্ট থানার আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার ও সদস্য সচিব এম এ হাসান, মোগলা বাজার থানার সদস্য সচিব ছয়েফ উদ্দীন ও সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


