শিরোনামঃ-

» সিলেট মহানগর ৩৬নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতী সভা

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার

Manual4 Ad Code

জামায়াত কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

ইসলামই মানুষকে অন্যায়, জুলুম ও নির্যাতন থেকে মুক্ত করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখাতে পারে। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তেল-গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি খুন, ধর্ষণ, রাহাজানি ও চাঁদাবাজির মতো অপরাধ জনজীবনে উদ্বেগ তৈরি করছে।

এ অবস্থায় ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ অনুসরণের প্রয়োজন রয়েছে। ইসলাম মানুষের জীবনের সব ক্ষেত্রে ন্যায়, ইনসাফ ও মানবিকতার শিক্ষা দেয়।

তিনি রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বালুচর এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual1 Ad Code

৩৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা গোলাম রাব্বানীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ফখরুল ইসলাম ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুর রব।

Manual4 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সমাজসেবক মো. তারেক হাসান, সমাজসেবী ইকবাল আহমদ বাদল, সামসুল আলম, তাহের হাসান, সোহাগ আহমদ ও কলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথের দিশা পেতে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।

ইসলামের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রীয় জীবনেও এর ন্যায়, ইনসাফ ও মানবিকতার আদর্শ বাস্তবায়ন করতে হবে।

মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে একটি নৈতিক ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

Manual5 Ad Code

অতিথিবৃন্দ বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

Manual2 Ad Code

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

জনগণের জানমাল, ইজ্জত ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করাই হতে হবে সুশাসনের মূল ভিত্তি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930