শিরোনামঃ-

» জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয় : বদরুজ্জামান সেলিম

নিউজ ডেস্কঃ
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের গন্তব্য নয়, বরং স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ একটি সোপান।
শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের প্রচেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা রয়েছে। এঅর্জনকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখতে হবে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হয়ে ওঠাই শিক্ষার প্রকৃত সার্থকতা। মেধা, মনন, মানবিকতা ও দেশপ্রেম দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
জীবনের প্রতিকূলতায় সাহস ও আত্মবিশ্বাস ধরে রেখে নিষ্ঠা, সততা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমি হলরুমে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আশুতোষ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমির চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক, সিলেট মহানগর যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, সমাজসেবক লুৎফর রহমান, লোকমান আহমদ লিটন ও দ্যা মাষ্টার মাইন্ড স্কুলের প্রিন্সিপাল আমীর উদ্দিন পাবেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- তরুণ সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক কবি সাজ্জাদ আহমদ সাজু, সাহেল আহমদ নয়ন, শামীম আহমদ, হাফিজুর রহমান, সদস্য জাকির হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য কামাল আহমদ দূর্জয়, শাহীন আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে শাহপরান প্রি-ক্যাডেট একাডেমি ও নলেজ গার্ডেন কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930