শিরোনামঃ-

» তারেক রহমান হ্জ্জ শেষে লন্ডনে পৌঁছেছেন

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ইউকে প্রতিনিধি:: হজ পালন শেষে লন্ডন ফিরেছেন তারেক রহমান

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মক্কা আল মুকাররমায় পবিত্র হজ্জ পালন ও মদীনা মুনাওয়ারায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারক জিয়ারত শেষে বৃহস্পতিবার লন্ডন পৌঁছেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

Manual8 Ad Code

এর আগে বৃহস্পতিবার মদিনা থেকে ভোর সাড়ে ৪টার দিকে মদিনা আব্দুল আজিজ বিমান বন্দর থেকে রওনা দেন।

Manual1 Ad Code

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্ব কয়েক হাজার নেতাকর্মী বিমান বন্দরে তাদের প্রিয় নেত্রী  বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানকে বিদায় জানান।

Manual6 Ad Code

8লন্ডন স্থানীয় সময় বিকাল ৪টায় এ্যামিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর পৌছান তিনি। স্ত্রী ডা.  জোবায়দা রহমান ও কন্যা জায়েমা রহমান এসময় তারেক রহমানের সাথে ছিলেন।

যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিমান বন্দরে তাকে স্বাগত জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাজকীয় মেহমান হিসাবে হজ্জ পালনে সৌদি আরব যান তারেক রহমান।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031