শিরোনামঃ-

» লালাবাজারে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য সহ নিহত ২

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ দক্ষিণ সুরমা প্রতিনিধি জুনেল আহমদ আরিফ :: সিলেট-ঢাকা মহাসড়কে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতরা হলেন চাচা ইউনুছ আলী ও ভাতিজা আবদুস শহীদ। নিহতরা দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাকরখোলা গ্রামের বাসিন্দা। ইউনুছ আলী লালাবাজারের ৯নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত তরুণ ইউপি সদস্য।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আল মূসা জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

Manual7 Ad Code

নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। নিহত ইউনুছ আলী লালাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031