শিরোনামঃ-

» সিলেটে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩ ও আহত ১৫

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সিলেট-জকিগঞ্জ সড়কের কায়স্তগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার কায়স্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মীর মো. আবদুন নাসের জানান, একটি যাত্রীবাহী বাস সকালে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল পৌনে ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার কায়স্তগ্রাম এলাকায় পৌছা মাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এসময় বাসে থাকা ২ শিশুসহ ও ১৫ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুসহ ৩ জন মারা যান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930